বহিরাগত নিয়ে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি মোবাইল প্রতীকে ভোট না দিলে বাড়িতে থাকতে না দেওয়ার হুমকি।

সংবাদ সম্মেলনে জগ প্রতীকের প্রার্থী রফিকের অভিযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে বহিরাগত লোকজন এনে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার বিরুদ্ধে। এছাড়া মোবাইল প্রতীকে ভোট না দিলে ভোটের দিন বিকেলে ভোটারদের বাড়িছাড়া করা হবে। রবিবার বিকেলে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক কাঞ্চন পৌরসভার কেন্দুয়া বাগানবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এসময় রফিকুল ইসলাম রফিক বলেন, আমি গত ৫ বছর সফলভাবে কাঞ্চন পৌরসভায় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি এবারও জগ প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করেছি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র্র করছে। আমার প্রতিদ্বন্দী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা ভোটারদের কাছ থেকে আইডি কার্ড নিয়ে কার্ড প্রতি ৫০০ টাকা করে দিয়ে ভোট কিনছেন। এছাড়া প্রচার প্রচারণা চলাকালীন সময়ে প্রতিদ্বন্দী প্রার্থীর লোকজন আমার সমর্থকদের উপর হামলাও চালিয়েছে। নির্বাচনের আগেই বহিরাগত লোকজন এনে অস্ত্রেও মহড়া চালাচ্ছেন। এতে করে সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে পড়ছে। এদিকে ভোটাররা যদি মোবাইল প্রতীকে ভোট না দেন তাহলে তাদেরকে ভোট শেষে এলাকা ছাড়া করা হবে বলে হুমকি ধামকি প্রদান করে আসছে। এ অবস্থায় আমি নির্বাচন কমিশনসহ প্রশাসনের কাছে সহযোগীতা কামনা করছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031