কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটারদের হুমকি ধামকি দেয়ার অভিযোগ

নারায়নগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটারদের ভোট দেয়ার জন্য হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকদের বিরুদ্ধে । তার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের সমর্থকদের উপর অব্যাহত হামলা, মারধর ও নির্বাচনী প্রচারনায় বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্যে এমন হামলার ঘটনা ঘটিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক তৈরী করছেন। শনিবার সকালে বিরাবো ইসলামপুর এলাকার ভোটার ফুলমালা বেগম (৫৬) ও সুরুজ মিয়া ( ৬০) বাড়ি ফেরার পথে বাদশার ভাড়াটে আমির আলী মেম্বার ও তার বাহিনীরা অতর্কিত পথ রোধ করে হুমকি দামকি দিয়ে শ্রীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ করেছেন হামলার শিকার ফুলমালা বেগম, ও সুরুজ মিয়া। সাংবাদিকদের বলেন, মেয়র রফিকুল ইসলামের জগ প্রতীকে যারা প্রচার চালায় তাদের একা পেলেই হামলা করে বাদশার লোকজন প্রচারকাজে বাঁধা দিচ্ছে। বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয় ভোট না দিলে এলাকা ছাড়া করবে মেরে ফেলবে বলেও অভিযোগ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031