
জাগো হিন্দু পরিষদ (JHP) ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের উদ্যােগে ও তত্ববধানে রাংগুনীয়া উপজেলার কদমতলী ইউনিয়ন এর এক অসহায় পিতা যিনি একজন দিনমজুর। ওনার তিন মেয়ে ও এক ছেলে। এই হতদরিদ্র পরিবারটি’র যখন বড় মেয়ের বিয়ে ঠিক হয় তখন বিভিন্ন দ্বার ঘুরে হতাশ হয়ে জাগো হিন্দু পরিষদ(JHP) “১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শাখার স্মরণাপন্ন হয়। তখন সংগঠনের নেতৃবৃন্দ তাদের মেয়ের বিয়ের সার্বিক সহযোগীতার দায়িত্বভার গ্রহন করেন এবং শূন্য থেকে ধাপে ধাপে এই মহৎ মানবিক কাজ বাস্তবায়ন হয়। এই মহৎ কর্মটি সফলতার পিছনে বিশেষ ভূমিকায় ছিলেন, জাগো হিন্দু পরিষদ (JHP) ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, মুচকি হাসি পরিবার, সনাতনী শুভকান্ঙী এবং অত্র ইউনিয়নের সদস্যগণ সহ মানবতাবাদী মানবিক মানুষগণ কাজে আর্থিক সহায়তায় পাশে ছিলেন। উক্ত জাগো হিন্দু পরিষদ(JHP)”১১ নং কদমতলি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সানি বনিক জানান, উক্ত মানবিক কাছে যে সকল সদস্য বৃন্দ যারা অক্লান্ত শ্রম ও মূল্যবান সময় দিয়ে এই মানবিক কাজ সুসম্পন্ন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন । এবং আগামীতেও সকল মানবিক কাজে সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাগো হিন্দু পরিষদ JHP ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে’র নেতৃবৃন্দ।










