পাইকগাছার লস্কর ইউপি’তে ১৯০৫ হতদরিদ্র পরিবারের মাঝে এর চাউল বিতরণ

পাইকগাছার লস্কর ইউনিয়ন ১৯০৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রদত্ত ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল নাগাদ উক্ত চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ভিজিএফ চাউল বিতরণের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এস এম মোফাজ্জেল হোসেন, টি এম হাসানুজ্জামান, জি এম তাজ উদ্দিন আহমেদ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, অরুনা বেগম, মর্জিনা খাতুন ও অঞ্জলি রানী ঢালী। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল কুদ্দুস সানা, ইউপি হিসাব সহকারী শিবুপদ রায়, দফাদার মোঃ রবিউল ঢালী, গ্রামপুলিশ আবুল কালাম আযাদ, আব্দুল কাদের মোল্যা, মিঠুন কুমার মন্ডল, মোঃ ফয়সাল আহমেদ, শংকর কুমার সানা, মোঃ মোস্তফা সানা, আশুতোষ কুমার সানা, দেবব্রত কুমার সানা ও মোঃ ইবাদুল গাজী সহ আগত সুবিধাভোগীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031