দুর্গাপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহীর দূর্গাপুর থানার নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুই মাদক ব্যসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- দুর্গাপুরের নারকেলবাড়িয়ারি মৃত বুদা রায়ের ছেলে নয়ন রায় (২৩) এবং মৃত কালিপদ রায়ের ছেলে সুজন রায় (২৭)। এ সময় তাদের কাছ থেকে চোলাই মদ-১১১৫ লিটার, মাটির পাত্র ২০ টি, সিলভারের পাত্র ১ টি, প্লাস্টিকের ড্রাম ১০ টি ও প্লাস্টিকের বালতি ৮ টি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া গ্রামস্থ নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031