২২জুন দুবাইয়ে প্রবাসে বাংলার সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

আগামী ২২ জুন সংযুক্ত আরব আমিরাতের আজমানে ইন্ডিয়ান এসোসিয়েশন হলে আয়োজিত হতে যাচ্ছে প্রবাসে বাংলার সব থেকে বড় উৎসব। নাচ, গান ও কমেডিতে ভরপুর এই অনুষ্ঠানে থাকবেন দেশ-বিদেশের সবচেয়ে দামী তারকারা। বাংলাদেশের জায়েদ খান, প্রতীক হাসান, নীরবসহ ভারতের ঈধীকা পাল ও এই সময়ের জনপ্রিয় শিল্পী ও নায়ক নায়িকারা।বিগ বাজেটের এই অনুষ্ঠানের আয়োজন করছে একশান কাট ইভেন্ট অর্গানাইজিং এল এল সি। এ বিষয়ে একশান কাট ইভেন্ট অর্গানাইজেশনের বিশেষ মুখপাত্র জনাব অনন্য মামুন বলেন- বিদেশের মাটিতে এটি একটি বড় ও ব্যয়বহুল অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করেছি বিনোদন দিতে। এ ব্যপারে আমরা সদা সচেষ্ট। বিদেশের মাটিতে এত বড় অনুষ্ঠান সত্যি বিরল।সংযুক্ত আরব আমিরাতের আজমানে ইন্ডিয়ান এসোসিয়েশন হলে এই অনুষ্ঠান উপভোগ করার উদাত্ত আহ্বান জানান জনাব অনন্য মামুন।।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031