র‌্যাবের অভিযানে ৩২০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীর চারঘাট এলাকা থেকে ৩২০ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেন মিতুল (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চারঘাট উপজেলার শ্রীখন্ডী এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি চারঘাট উপজেলার আসকরপুর সরদ এলাকার মোতাহার হোসেনের ছেলে। বৃহস্পতিবার(২৩ জুন) দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী মিতুল ট্রাকের হেলপার। সেই সুবাদে তিনি আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মিতুল ফেন্সিডিল বিক্রির জন্য চারঘাটের শ্রীখন্ডী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত ২ টার দিকে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার করা হয় মিতুলকে। পরে তার হাতে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশী চালিয়ে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে গ্রেফতার মিতুলকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031