নড়াইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সং’ঘ’র্ষে স্কুলছাত্র নি’হ’ত

নড়াইল সদর উপজেলায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রিয়ান হাসান মাহফুন (১৬) নামে এক স্কুলছাত্র নি’হ’ত হয়েছেন।

এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী খায়রুজ্জামান (১৬) গুরুতর আহত হন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১২ জুন) রাত ৮ টার দিকে উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রিয়ান হাসান মাহফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮ টার দিকে সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের চাঁচড়া এলাকায় যশোর থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল মাহফুন। পথিমধ্যে চাঁচড়া বাজার পার হয়ে তুলরামপুর হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে নড়াইল থেকে যশোরগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহফুনের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খায়রুজ্জামানের বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি জেনেছি। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031