রাজস্থলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান,শপথ গ্রহণ

রাজস্থলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে , রাজস্থলী উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং শপথ নেন। এছাড়াও ৬ষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে জয়ী ৫০ জন উপজেলা চ্যায়ারম্যান,ভাইস চ্যায়ারম্যান এবং মহিলা ভাইস চ্যায়ারম্যান শপথ বাক্য পাঠ করেন। উক্ত শপত বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম। এসময় তিনি, প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শপথ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কুমার রুদ্র সহ বি়ভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শপথ শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031