টেকনাফে ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধবংস

কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মাছঘাটে অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে সকলের উপস্থিতিতে ধবংস করা হয়েছে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই ২০২৪ ইং পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করায় টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন সমুদ্র সৈকতে রবিবার (৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, টেকনাফ নৌ-পুলিশের ওসি তপন কুমার বিশ্বাসসহ টেকনাফ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যবৃন্দ। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031