মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের আয়/ ব্যায়ের হিসাব ধরে বাজেট পেশ

মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের ৭০,৪৯,৫০,১০২.৭২ টাকা আয়/ ব্যায়ের হিসাব ধরে বাজেট পেশ।

মাগুরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ০৯ জুন রবিবার মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ও অনুমোদন উপলক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়। মোঃ আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সালিউল কাদের,মাগুরার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রানা আমির ওসমান,মহাম্মদপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মান্নান। সভায় বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু। সামগ্রিক বাজেটের সম্ভাব্য আয়ের অংশ ৭০,৪৯,৫০,১২.৭২ ও মোট ব্যায় ৭০,৪৯,৫০,১২.৭২ টাকা ধরা হয়েছে । জেলা পরিষদের সভাপতি বলেন,” মাগুরায় যে সংক্ষিপ্ত সম্পদ আছে তা দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করলে অবশ্যই উন্নয়ন সম্ভব।” পরিশেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031