চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি জুন মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে সারাদেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে পণ্য বিক্রি করছে টিসিবি। এদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করেন সাধারণ ক্রেতারা।

সকাল ১০টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন এলাকার মধ্য ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য ক্রয় করছেন। এতে পণ্য ক্রয়ের সময় ক্রেতাসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিসিবির পণ্য বিক্রির দায়িত্বে থাকা মো. মাসুদ রানা জানান, আমরা চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভেতরে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পণ্যসামগ্রী বিক্রি করছি। এই সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান,৫ নং ওয়ার্ড কাউন্সিলর,চরবাগডাংগা।মোঃ হযরত আলী,৭ নং ওয়ার্ড কাউন্সিলর, চরবাগডাংগা মোঃ কামাল উদ্দিন,৬নং ওয়ার্ড গ্রাম পুলিশ, চরবাগডাংগা ।

 

ট্রাক থেকে জনপ্রতি ৫ কেজি চাল, মশুর ডাল সর্বোচ্চ ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার করে দিচ্ছি। তিনি আরও জানান, এ এলাকায় বৃহস্পতিবার দিনব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম চলে। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সর্বমোট ২১০০ জনকে এই পণ্য দেওয়া হয় ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031