চুয়াডাঙ্গায় ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৬ জুন ২০২৪ খ্রি: রাত ২২:৩৫ ঘটিকায় জীবননগর থানাধীন নারায়নপুর মোড় সংলগ্ন মডেল মসজিদ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে জীবননগর এলাকার রাজনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ হাসান মাহমুদ (২৩),কে মাদকদ্রব্য ৬ বোতল ভারতীয় ROYAL STAG মদসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031