গাজীপুরের কালিয়াকরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১, আহত-১০।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, ডানকিনী এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আলামীন হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে । এতে শিক্ষার্থী কামরুল হাসানসহ দুই গ্রুপের আরো ১০জন আহত হয়। নিহত হলেন উপজেলার বরিয়াবহ গ্রামের মোতালেব হোসেনের ছেলে আলামিন হোসেন (২০)।
ছাত্র-ছাত্রী, ছাত্র নেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান শেষ হয় গতকাল। ওই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি হয়। ওই মারামারি ঘটনাকে কেন্দ্র করে, বৃহস্পতিবার দুই পক্ষ বসে সমাধান করার কথা ছিল। কিন্তু এরই সূত্র ধরে উপজেলার চন্দ্রা ডানকিনী  এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রা এলাকার মুকদম প্লাজার সামনে কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানের নেতৃত্বে কাউসার সহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের ডাক চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও লোকজন আহত দুইজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার আলামিনকে নিহত ঘোষণা করেন। পরে আহত কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর থানার (ওসি) এএফ এম নাসিম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031