নেত্রকোনা পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃ’ত্যু

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া (৩৫) নামের এক পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় উপজেলার হোগলা ইউনিয়নের গোপীনাথ খিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা গ্রামের হাজি আবুল কাসেমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদোষীরা জানান, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পল্লী বিদ্যুতের লাইন ক্রটিমুক্ত করার জন্য পল্লী বিদ্যুতের লাইনম্যান মানিক মিয়া পোলে ওঠেন। কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার সময় পথে মধ্যেই তার মৃত্যু হয়।
সাথে থাকা লাইন ম্যান আব্দুর রহমান জানান, বিদ্যুতের সংযোগ বন্ধ করে মানিক মিয়া খুঁটিতে কাজ করতে উঠেন। কিন্তু পুনরায় কীভাবে লাইনটি চালু হয়েছে, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।
অপরদিকে ঐসময়ে সাব-স্টেশনের দায়িত্বে থাকা লাইনম্যান মোস্তফা বাশার বলেন, ওই লাইনের জন্য কোন সার্ট ডাউন নেওয়া হয়নি। নিহত মানিকের ভগ্নিপতি নুরুল আমীন বলেন, আইনি পদক্ষেপের বিষয়ে পারিবারিকভাবে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেয়া হবে। পূর্বধলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, কিভাবে দুর্ঘটনা ঘটেছে বা ওরা এখানে কি কাজ করছিল তা তিনি অবগত না। তিনি লাশের সাথে আছেন বিস্তারিত পরে জানাবেন। নেত্রকোনা সমিতির পূর্বধলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গোলাম মর্তুজা বলেন, লাইনম্যান মানিক মিয়া বিদ্যুৎস্পৃষ্টের দুর্ঘটনার সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। ওই ঘটনার উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন। ঘটনায় উদ্বর্তন তাৎক্ষণিকভাবে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। ঘটনা ঘটেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031