ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৬ মে ২০২৪ তারিখ বিকালে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী ও পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ নিম্নোক্ত ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
(ক) নাসির উদ্দিন (৪৫), জেলা- নাটোর
(খ) মোঃ জাকির হোসেন (২৫), জেলা- ঠাকুরগাঁও।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা প্রকাশ্য দিবালকে ঔষুধ ফার্মেসী ও ফলের ব্যবসার আড়ালে সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য ছিলো। তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে চতুরতার সাথে অভিনব পন্থায় ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031