সখীপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩০ মে (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান আগামী ৫ জুন সখীপুর উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় নেতা কর্মীদের ভোট বর্জনের নির্দেশসহ শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছেদ মাস্টার,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীনসহ
টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্র দলের প্রায় তিন শতাধিক নেতৃবৃন্দ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031