মিয়ানমার আরাকান আর্মির ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ 

 কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীতে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিতে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পাও গুলিবিদ্ধ হয়। আহত জেলে টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে মো. হোসেন আলী (৫০)। বুধবার (২২ মে) বিকাল ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং পয়েন্টে নাফ নদীতে এ ঘটনা ঘটে।মো. হোসেন আলী দৈনিক প্রথম বুলেটিনকে জানান, বুধবার বিকালে নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি মাছ শিকার করছিলেন তিনি। এ সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা তার ওপর এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পায়ে গুলি লাগে।ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহাদাত সিরাজী জানান, টেকনাফের হোয়াইক্যং ১৮ নম্বর সীমান্ত পিলারের কাছে নাফ নদীতে মাছ ধরছিলেন মো. হোসেন আলী। এ সময় ওপার থেক বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হোসেনকে উদ্ধার করে অন্য জেলেরা জানান তার অবস্থা আশঙ্কাজন এবং গুলিবিদ্ধ জেলকে উখিয়া কুতুপালং এনজিও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর আরো উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হ

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031