নীলফামারীতে আগুনে পুড়ে গেলো ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান

নীলফামারীতে আগুনে পুড়ে ভুষ্মীভুত হয়েছে ৫ দোকান । বুধবার দুপুরে নীলফামারীর সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে এই ঘটনা টি ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতি হয়েছে প্রায় ২০ টাকার বলে জানিয়েছে ক্ষতি গ্রস্ত ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ভুষ্মীভুত হওয়া দোকানের মধ্যে রয়েছে একটি মিষ্টির দোকান, একটি হোমিও চিকিৎসালয়, একটি ফলের গোডাউন, একটি রেস্টুরেন্ট এবং একটি মেশিনারি পার্টসের দোকান। ফায়ার সার্ভিস এবং স্হানীয় সুত্রে জানা যায় চৌরঙ্গী মোড়ে অবস্থিত আইডিয়াল হোমিও চেম্বার থেকে অগ্নিকাণ্ডের সুত্র পাত ঘটে এবং মুহুর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে । এবং খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন নীলফামারী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা। এঘটনায় ক্ষতি গ্রস্ত হওয়া বৈশাখী সুইটস এন্ড কনফেকশনারীর স্বত্বাধিকারী প্রবীর দাস বলেন অগ্নিকাণ্ডের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে এতে আমার ক্ষয় ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা। এদিকে নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, খবর পাওয়া মাত্র আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরো বলেন কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটা এখন বলা সম্ভব না কারণ তদন্ত ছাড়া কিছু বলতে পারবো না।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031