
কুমিল্লায় বজ্রপাতে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরো তিন শিক্ষার্থী আহত হয়। নিহত রিমনের (১৯) বাড়ি মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের ফেনুয়া গ্রামে।প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, নিহত রিমন হোস্টেলে অবস্থান করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতো। সে ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। রোববার (১৯ মে) বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে রিমনের গুরুতর আহত হয়। এ সময় আহত হয় আরো তিন শিক্ষার্থী। রিমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 334









