গলায় লিচু আটকে শিশুর মৃ’ত্যু

মোঃ রাবিব আল আমিন বর্ষন বিরামপুর রিপোর্টার: দিনাজপুরের বিরামপুরে খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় বীজ আটকে সালমান রনি (৫) নামের এক শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। সালমান ফারসি রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র।বিষয়টি নিশ্চিত করে রনির মা সাজেদা বেগম বলেন, মঙ্গলবার ১৪ মে দুপুরের দিকে স্কুল ছুটির পরে জীবন নামের বন্ধুর সাথে বাড়ির পাশে বাগানে লিচু খেতে যায় রনি। এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে উদ্ভট আচারণ করতে থাকে ও তার ঠোটগুলো কালো হয়ে ছিলো এবং মুখে রক্ত আসছিল এ সময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে—এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ইসলাম বলেন, ‘শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মৃত্যু হয়েছে। তবে তার মুখে কিংবা গলায় লিচুর বীজ আটকে আছে কি না—এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।’স্থানীয় পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। তবে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, শিশু গলায় লিচুর বীজ আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031