কুড়িগ্রামের সদরে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের প্রত্যয়

কুড়িগ্রামের সদরের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার: সকল ভয়ভীতি লোভ-লালসার উর্দ্ধে উঠে সাহসের সাথে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের প্রত্যয়। কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ উপলক্ষ্যে অদ্য ০৯ মে ২০২৪ কুড়িগ্রাম সদর উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল হলরুমে বিকাল ০৪:০০ ঘটিকায় উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, কুড়িগ্রাম সদর নির্বাচন অফিসার হাওলাদার মো: কামরুল হাসান সহ কুড়িগ্রাম সদর উপজেলার প্রিজাইডিং অফিসার গণ। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ন সততা,সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়,এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা। সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার উর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031