০৬ বোতল ফেন্সিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আটককৃত আসামীগণ পেশাদার সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদক সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় উল্লেখিত আলামত উদ্ধার করা হয়। ১২ মে ২০২৪ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রানিহাটি ইউনিয়নের ধুমি হায়াতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ আব্দুর রাহাদ (২৭), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, মাতা-মোছাঃ রেহেনা পারভীন, সাং-নাখরাজপাড়া, ২। মোঃ নসিব আলী (২৪), পিতা-মোঃ আইজুল হক, মাতা-মোছাঃ নাসিমা বেগম, সাং-রামচন্দ্রপুরহাট, ৩। মোঃ জুবায়ের হোসেন (২৫), পিতা-মোঃ রায়হান উদ্দিন, মাতা-মোছাঃ বিলকিছ বেগম, সাং-আলীনগর মুন্সিপাড়া সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে ০৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031