রাণীশংকৈলে গাছের ডালে কলেজছাত্রের ঝুলন্ত ম’র’দে’হ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শানু(২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নি’হ’ত শানু গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত ম’র’দে’হ দেখতে পায়। তাৎক্ষণিক তারা থানায় খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ সঙ্গীয় পুলিশফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করেন।পুলিশ ওই ম’র’দে’হ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এদিকে নি’হ’ত শানুর চাচাত ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা গতকাল বাড়িতেই দেখেছিলাম তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কিনা তা জানিনা। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে চাইলে তারা কোন কিছু বলতে পারছেন না কি ভাবে এই ঘটনা ঘটেছে তারা কিছুই জানেন না। স্থানীয় কেউ কেউ শানুর মৃ’ত্যু’কে পরিকল্পিত হ’ত্যা বলে মন্তব্য করেন। এ বিষয়ে ওসি আরো বলেন,এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এ মৃ’ত্যু’র সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031