মাগুরা দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে,গামছা ও মাথাল বিতরণ করলেন জেলা প্রশাসক

তৌহিদ মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামে ২৯ এপ্রিল সোমবার জেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে,গামছা ও মাথাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন”কৃষকরা আছে বলেই আমরা আছি।মাগুরার কৃষকদের উন্নয়ন মানে মাগুরার উন্নয়ন। কজেই সবাই যার যার অবস্হান থেকে এগিয়ে আসুন তাহলে দেশ এগিয়ে যাবে।সম্মানিত কৃষকেরা আজ যারা আপনাদের কাজ ছেড়ে এখানে উপস্হিত হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।আক্কাস একজন প্রতিবন্ধী হয়েও কৃষকদের উন্নয়নের জন্য যে ধরনের পরিশ্রম করে যাচ্ছে তা অতুলনীয়।আক্কাসের মত সমাজের বৃত্তবানদেরও কৃষি কাজে এগিয়ে আসতে হবে।উপস্হিত কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, মনে রাখবেন সবকিছু লেখা থাকেনা তাই লেখা দেখে কাজের আশা ত্যাগ করে নিজের ইচ্ছাতেও অনেক কাজ করা যায়।” আরো বক্তব্য পেশ করেন প্রতিবন্ধী কৃষক আক্কাস আলী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা কৃষি কমকর্তা মোঃ হুমায়ুন কবির সহ জেলার প্রায় ২০০ কৃষক।অনুষ্ঠানটিতে সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন চ্যানেল আইয়ের পুরস্কার প্রাপ্ত প্রতিবন্ধী কৃষক আক্কাছ আলী।শেষে ১০০ জন দরিদ্র কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে কাস্তে, গামছা ও মাথাল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031