চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ

সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে এরফান গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবীদের মাঝে ৫শ লিটার বিশুদ্ধ পানি ও ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। তার আগে পৌরসভার নয়াগোলা হাট বাজার এলাকায় বিতরণ করা হয়। এ বিষয়ে এরফান গ্রুপের পক্ষ থেকে আসা নাসিরুল ও সনি জানান, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে প্রত্যেককে ১ লিটারের একটি পানির বোতল এবং ২ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আর-ও জানিয়েছেন চলমান তীব্র তাপদাহ যতদিন থাকবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। অটো-চালক আব্দুল মতিন বলেন, এই তীব্র গরমে শ্রমজীবীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে এটি ভালো কাজ। পানি ও খাবার স্যালাইন দেওয়ার জন্য উপকার হচ্ছে। এরফান আলী’র মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো বলে জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031