হিট স্ট্রোকে রাসেদুল ইসলাম নামে এক পেপার বিক্রেতার মৃ*ত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজার সংলগ্ন রাস্তায় সে হিট স্ট্রোকে মারা যায়। রাসেদুল পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোদ্দ বিছনদঈ এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটারহাট বাজারের এক হোটেলে বসে ভাত খেয়ে রোদে বের হয়। পরে রাস্তায় প্রচন্ড গরমে সে হাঁপাতে থাকে। এক পর্যায়ে সে বুক চেপে ধরে মাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়। স্থানীয়দের ধারনা, সে হিট স্ট্রোকেই মারা গেছেন। রাশেদুল দীর্ঘদিন থেকে সংবাদপত্র বিক্রি করতো। তবে পত্রিকা বিক্রির টাকায় সংসার না চলায় সম্প্রতি সে অটোরিকশা চালানো শুরু করে।

মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, মৃত্যুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031