টেলিভিশনের ছোট পর্দার অভিনেতা অলিউল হক রুমি আর নেই

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি আর নেই ৷ ছোটপর্দার এ যুগের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে অলিউল হক রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেন, ‘টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন। ১৯৮৮ সালে ‘ ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয় অলিউল হক রুমির। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। জানা যায়, দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন অলিউল হক রুমি। চিকিৎসা নিতে ভারতের চেন্নাইয়েও যান। সেখান থেকে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো-‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টেলিভিশনের ছোট পর্দার অভিনেতা অলিউল হক রুমি আর নেই

22 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com