র‍্যাব-৫ এর অভিযানে প’র্নো’গ্রা’ফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩ সদস্য আটক

তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩ সদস্যকে নওগাঁর আগ্রাদিগুন বাজার থেকে আটক করেছে র‌্যাব-৫।

জয়পুরহাট-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩,জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল শনিবার (২০ এপ্রিল) নওগাঁ জেলার ধামুইরহাট আগ্রাদিগুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারী, আওয়ালদিঘী গ্রামের রায়হান কবীর এর ছেলে মো.মাসুদ রানা (২৮), তমিজ উদ্দিন এর ছেলে মো.আতোয়ার হোসেন (৩৮) তারা একই গ্রামের বাসিন্দা, অপর একজন উত্তর কাশিপুর গ্রামের নুর ইসলাম এর ছেলে মোঃ নুরুজ্জামান (৩০) কে আটক করেন র‍্যাব। আটককৃত আসামীরা নওগাঁ জেলার ধামুইরহাটের আগ্রাদিগুন বাজারস্থ তাদের দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়। পরবর্তীতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল শনিবার (২০ এপ্রিল) রাতে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন আগ্রাদিগুন বাজারস্থ পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারীদের নিজ দোকানে অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি ব্যবসায়ীদেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031