মাগুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা চত্ত্বরে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উফশী রোপা আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ‌ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ ইয়াসিন আলী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।এ সময় সদর উপজেলায় চলতি অর্থবছরে ১৯০০ কৃষকের মাঝে উফশী আউশ ধানের পাঁচ কেজি বীজ, দশ কেজি করে ডিএপি ও এম ওপি সার বিতরণ করা হয় ।এ সময় সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির জানান, এ জেলায় সর্বমোট ৬০০০ প্রান্তিক কৃষকদের মধ্যে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031