কালিয়াকৈর উপজেলা নির্বাচনের প্রস্তুতি ও ঈদ পুন:মিলনী অনুষ্ঠান সম্পন্ন

শুক্রবার বেলা ১১টায় কালিয়াকৈর উপজেলার আনন্দ পার্কে, বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনঃর্মিলনী ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আওয়ামীলীগ নেতা শামীম উজ্জামান এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতা মো:আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:রেজাউল করিম রাসেল। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: মুরাদ কবির অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতা কর্মীদের সমর্থন প্রত্যাশা করেন।উল্লেখ্য গত সংসদ নির্বাচনে আওয়ামী পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।দ্বিধাদন্ধ ভুলে গিয়ে রেজাউল করিম রাসেলের সমর্থক, হাজার হাজার উপস্থিত নেতৃবৃন্দ হাত উচিয়ে, মুরাদ কবিরের পক্ষে তাদের সমর্থন ব্যাক্ত করেন।মঞ্চে উপবিষ্ট প্রথম সারির নেতৃবৃন্দ মুরাদ কবিরের হাতে হাত ধরে দাড়িয়ে জয়বাংলা স্লোগান দিতে থাকে,,মুরাদ কবির এগিয়ে যাও,রাসেলের কর্মী আছে তোমার সাথে, কালিয়াকৈর বাসী আছে তোমার সাথে। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে প্রতি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাগন শুভেচছা বক্তব্য পেশ করেন।ত্যাগী নেতাদের অবমুল্যায়ন ও গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায়, অনেক নেতাকর্মীর উপর জুলম নির্যাতন নিয়ে বক্তব্য রাখেন, মধ্যপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো:সিরাজুল ইসলাম,উপজেলা নেতা শামীম উজ্জামান,তোফায়েল আহমেদ দুলাল,মোবারক হোসেন,আব্দুল কাদের,আবুল হোসেন প্রমুখ। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসন থেকে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে এম পি প্রার্থি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রাসেল বলেন,দলীয় সিদ্ধান্ত মেনেই তিনি ট্রাক মার্কায় নির্বাচন করেছেন।তাই সকল দ্বিধা ভুলে সকলকে আওয়ামী লীগের পতাকাতলে শামিল হয়ে, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের পক্ষে কাজ করার আহবান জানান। মুরাদ কবির তার বক্তব্যে উল্লেখ করেন, বঞ্চিত নেতাদের প্রতি তিনি উদার থাকবেন এবং তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। স্বতঃস্ফূর্ত শ্লোগানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। জুমার নামাজের পরে, উপস্থিত সকল নেতৃবৃন্দ দুপুরের খাবার খেয়ে বিদায় নেন।উল্লেখ্য অত্র অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম পরিলক্ষিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031