
মোঃ মেছবাহ উদ্দিন প্রতিনিধি:পিরোজপুর সদর ইন্দুরকানি থেকে ভান্ডারিয়া ও মঠবাড়ীয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা এটিই একমাত্র পথ।
বর্তমানে এখানে একটি ফেরি চলাচল করে। এই পথের নিয়মিত যাত্রী রবিউল ইসলাম জানান বাসে আসলে সব সময় ভিড় লেগে থাকে। ফলে এখানে ৩০ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্তও ফেরির জন্য অপেক্ষা করতে হয়।আরেক যাত্রী রাশেদুল হাসান রাকিব জানান কখনো ফেরি না পাওয়া গেলে জরুরি কাজ থাকলে ট্রলারে অতিরিক্ত ভাড়া গুনতে হয়।বর্তমানে ঈদ পরবর্তী সময় যানবাহনের ভিড় অনেক বেড়েছে।
যদি দক্ষিণাঞ্চলের এই চর খালিতে একটি সেতু দেয়া হয় তাহলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এবং ব্যবসায়ীরা বিভিন্ন খাতে বিনিয়োগ করবে। এ অঞ্চলের মানুষের দাবি চর খালিতে একটি সেতু দিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনাই এ অঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে পারে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 274









