টিপ্পনি sftv

টিপ্পনি
রাস্তা এখন মরন কুপ
শুয়াইব হোসেন টিনু

হায়রে মরন কখন আসে
কখন সে যায়,
জিন্দা মানুষের চলন দেখে
বুঝার উপায় নাই।

এই দেখ বেঁচে আছে
এই দেখ লাশ,
মাটির ঘরে আসছে রেখে
ছাউনি কাঁচা বাঁশ।

জীবনের প্রতি একেবারেই
যায়না রাখা আস্তা,
মরন কুপে পরিনিত এখন
মোদের দেশের রাস্তা।

ড্রাইভাররা এখন বেপরোয়া
ধারে না নিয়মের ধার,
দুর্ঘটনায় তাই জীবন যায়
প্রতি ক্ষন বার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031