সুনামগঞ্জে বৃষ্টির পানিতে তলয়ি যাচ্ছে দেখার হাওর

কৃষকের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও প্রতিবছরেই তলিয়ে যায় সুনামগঞ্জের অধিকাংশ দেখার হাওরের কৃষকের ধান । সুনামগঞ্জ সদর উপজেলার মৌল্লাপাড়া ইউনিয়ন সংলগ্ন দেখার হাওরের অংশের ফাওদার হাওর, ভৈষার হাওর, ডাকবান হাওড়ে বৃষ্টির পানিতে তলিয়ে গেল কৃষকের কাচাঁ ধান বিষয়টি নিয়ে হাওরপাড়ের কৃষকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও মিলছে না প্রতিকারের কোন সাড়া।বিষয়টি নিয়ে দেখার হাওর পাড়ে সরজমিনে গেলে কৃষক হাজী আব্দুল কাদির সহ সাবেক ইউপি সদস্য রেদুয়ান আহমদ, হাজী আব্দুনূর, মোঃসফর আলী, মসিউর উদ্দিন, মোঃনুর আহমদ, জুয়েল আহমদ হিরণ, তারা জানান অপরিকল্পিত হাওড়ের ফসল রক্ষা বাঁধ এখন কৃষকের গলার কাঁটা দেখার হাওরের এই অংশটুকুর পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বাঁধ দেওয়ার কারনেই এই অসময়ে বৃষ্টির পানিতে হাওরের ধান তলিয়ে য়ায়। কৃষকদের এই সমস্যা সমাধানে দেখার হাওরে সরজমিনে পরিদর্শনে যান জেলা প্রশাসক মোঃ রাশেদ ইকবাল চৌঃ তিনি কৃষকদের কথা শুনে হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় পানি নিষ্কাশনে ব্যবস্থা গ্রহন ও এই সমস্যা থেকে একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিবেন। এ সময় উপস্তিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জ পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031