পূর্বধলায় ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, তরুণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবর সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গন প্রমূখ।
তাছাড়াও সকল সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যবসায়ী প্রতিনিধিগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঈদুল ফিতর ও ১লা বৈশাখ উদযাপকে নির্বিঘ নিরাপদ ও আনন্দঘন করতে করনীয় বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031