সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের মিলনমেলা

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শাখাওয়াতুল ইসলাম নিজামী সাগরের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নিবেদিত নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবের আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জামশেদ খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর হোসেন শৈশব, সাংগঠনিক সম্পাদক সোহান খান, সাংগঠনিক সম্পাদক মাহিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাদী হাসান সিফাত, সহ-সম্পাদক সেজান এবং সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এইসময় বক্তারা বলেন- বাংলাদেশ ছাত্রলীগ তারুণ্যের গণজাগরণ সৃষ্টি করতে পারে,বাংলাদেশ ছাত্রলীগ আকাশ-বাতাস প্রকম্পিত করে দেশরত্নের প্রতি আনুগত্য প্রকাশ করতে জানে,বাংলাদেশ ছাত্রলীগ সৃজনশীলতাকে পুঁজি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকাও রাখতে পারবে,বাংলাদেশ ছাত্রলীগ অপশক্তিকে মুহুর্তেই প্রতিরোধ করতে বদ্ধপরিকর।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031