ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

মোঃ ফাহিম হোসাইন ; ঠাকুরগাঁওয়ের ৫ নং বালিয়া ইউনিয়নের ৮ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃ রিপন ইসলাম (৩৫) কে গ্রেফতার করে ভূল্লী থানা পুলিশ। সোমাবার( ২রা এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃরাশেদ মিলন ও এ এস আই মোঃ মাসুদ রানা অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুখরী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শেষ সীমানা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রিপন ইসলাম ৫ নং বালিয়া ইউনিয়নের মোঃ রুহুল আমিন (বাচ্চু মিয়া) ছেলে।সাং কিশামত শুখান পুখরী (ঢাপঢুপ)।থানা:ভূল্লী,জেলা :ঠাকুরগাঁও
ভূল্লী থানার অফিসার ইনচার্জ( ওসি) জনাব মোঃ দুলাল উদ্দিন জানান,আসামী দীর্ঘ দিন থেকে পালিয়ে ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমার সঙ্গীয় ফোসকে সেখানে পাঠাই এবং তারা অতি দহ্মতার সাথে তাকে গ্রেফতার করতে সহ্ময় হয়। আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জি আর ২৭৯/১৫ ধারা:১৪৩/৩৪১/৩২৩/৫০৬/৩০২/৩৪দঃবিঃ
স্থানীয় জনসাধারনের ভাষ্যমতে জানা যায় সে দুধর্ষ অপরাধের সাথে জড়তি। সকলে এমন অপরাধের সাথে জড়িতোদের আইনের আওতায় নিয়ে আসার জোড় দাবি জানান,সেই সাথে ধন্যবাদ জানান ভূল্লী থানা পুলিশকে,অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031