জমি লিখে না দেওয়ায়  বাবার দাফন আটকাতে কবরে শুয়ে পড়লেন ছেলে

জমি লিখে না দেওয়ায় বাবার দাফন আটকাতে কবরে শুয়ে পড়লেন ছেলে। এমন ঘটনা ঘটেছে নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নে পরে পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফন করা হয়,
শুক্রবার (২৯ ই মার্চ) চাপড়া ইউনিয়নের জাদুরহাট বাটুলটারী এলাকার এ ঘটনায় সমালোচনার ঝড় বইছে।
এলাকাবাসী জানায়, মজিবুর রহমান মারা যাওয়ার আগে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় ক্ষুব্ধ, হয়ে ছেলে নওশাদ আলী তার মরদেহ দাফনে বাধা দেন। বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে থাকেন তিনি তারা জানান, মুজিবুর রহমানের দুই স্ত্রী রয়েছে। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ ও ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি প্রথম স্ত্রীর তিন ছেলে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিকভাবে তিন শতাংশ জমি দেওয়া হয়। কিন্তু মৃত্যুর আগে ওই তিন ছেলেকে দেওয়া জমি রেজিস্ট্রি করে দিতে পারেননি চাপড়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মাহাবুল ইসলাম বলেন, জমি লিখে না দেওয়ায় বাবার মরদেহ দাফনে ছেলের বাধা দেওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে, দুপুরে পুলিশের হস্তক্ষেপে দাফনকাজ সম্পন্ন হয়েছে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলামও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031