বুয়েট ভর্তির চূড়ান্ত ফল প্রকাশিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি লিখিত পরীক্ষার (চূড়ান্ত) ফল প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েটের ওয়েবসাইট থেকে এ ফল সংগ্রহ করতে পারছেন পরীক্ষার্থীরা ৷ বুয়েটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩০৯ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান দেয়া হয়েছে । এর আগে গত ৯ মার্চ বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা (লিখিত) দুই ধাপে সকালে এবং বিকেলে অনুষ্ঠিত হয় ৷ এর আগে প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে লিখিত পরীক্ষায় যোগ্যদের মেধাতালিকা প্রকাশ করেছিলো বুয়েট ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031