কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধকল্পে জেলা পুলিশের সচেতনতামূলক সভা

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধকল্পে স্কুল কলেজের শিক্ষার্থী, ড্রাইভার, শ্রমিক দের অংশগ্রহণে জেলা পুলিশের সচেতনতামূলক সভা

“সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত সড়ক দূঘর্টনা রোধকল্পে সচেতনতা মূলক প্রচারনা শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা মডেল কলেজের প্রিন্সিপাল জনাব মোঃ দবীর উদ্দিন ও ইসলামপুর বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মাওলানা আতাউল গনি ওসমানী।

সড়ক দূঘর্টনা রোধকল্পে সচেতনতা মূলক প্রচারনা সভায় উপস্থিত পুলিশ সুপার কুড়িগ্রাম জেলায় চলমান সময়ে বিভিন্ন সড়ক দূর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে সকলকে অবগত করেন। পাশাপাশি সকলকে সম্মিলিত ভাবে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সড়ক পরিবহন আইন মেনে চলাচল করার আহবান জানান। তিনি আরো বলেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ধারাবাহিক ভাবে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল কলেজে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সচেতনতা মূলক সভা ও সড়কে চলাচলে বিভিন্ন নিয়ম সম্পর্কে ড্রিল পরিচালনা করবে। এসময় ভোগডাঙ্গা মডেল কলেজে বিভিন্ন ট্রাফিক সাইন ও আইন সম্বলিত ট্রাফিক কর্ণার স্থাপন করা হয়।

সভা শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাটেশ্বরী বাজারে রাস্তা পারাপার হওয়ার নিয়ম সম্পর্কে বিভিন্ন ড্রিল করানো হয়।

সভায় জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জনাব এ কে এম ওহিদুন্নবী। কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমান এবং ট্রাফিক ইনচার্জ জনাব এ কে এম বানিউল আনাম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031