রানীশংকৈলে বঙ্গবন্ধু ‘র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ,টিএইচএ ডাঃ আব্দুস সামাদ,বীর বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম , সহকারী অধ্যাপক আনারুল ইসলাম প্রমুখ।আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী শিক্ষকবৃন্দ ও উপজেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।পরে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031