সাংবাদিক কার্যালয়ে ফ্যান উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ি – জালাল উদ্দীন

টেকনাফের হ্নীলা সাংবাদিক কার্যালয়ে ফ্যান উপহার দিলেন হ্নীলা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘ দিনের সার ডিলার মোঃ জালাল উদ্দীন। সাংবাদিকেরা মাঠ পর্যায় থেকে অফিসে এসে যেন শান্তি ও নিরাপদে তাদের সংগৃহীত নিউজ লিখতে পারেন সে জন্য তিনি হ্নীলা সাংবাদিক কার্যালয়ে ওই ফ্যান উপহার দেন বলে জানাগেছে।  এসময় এক সংক্ষিপ্ত মন্তব্যে জালাল উদ্দিন বলেন, আমি একজন ব্যবসায়ী এবং সাংবাদিক পরিবারের সদস্য। তাই আমি সাংবাদিকদের মান মর্যাদা রক্ষায় ও সময় অসময়ে সব সময় পাশে থাকার চেষ্টা করি। তাই ভবিষ্যতেও সংবাদকর্মীদের জন্য সহযোগিতা আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে।
উল্লেখ্য তিনি গত ১১ মার্চ হ্নীলা সাংবাদিক কার্যালয় উদ্বোধন কালে উপস্থিত হলে ১টি ফ্যান উপহার দেবেন বলে ঘোষণা দিলে তা আজ ১৫ মার্চ শুক্রবার সন্ধায় হ্নীলা সাংবাদিক কার্যালয়ের সদস্যদের ডেকে ফ্যানটি হাতে তুলে দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031