মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো নিবন্ধন পরিক্ষার্থীর।

মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো নিবন্ধন পরীক্ষার্থীর।

 

নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মান্নান নামে এক মোটরসাইলের চালক শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীর মার্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বোন ইতি আক্তার। পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার ছাতড়া জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে তারা। আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ছাতড়া-মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার ডিমজাউন নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গেলে আহত ইতি আক্তার জানান, তারা দুই ভাইবোন একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নওগাঁ যাচ্ছিলেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়ার জন্য । পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার ভাই আব্দুল মান্ননের মর্মান্তিক মৃত্যু ঘটে। স্থানীয়রা ইতি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ইতি জানান, তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ভাই আব্দুল মান্নান যশোরের বেনাপোলে ব্র্যাক ব্যাংকে চাকরি করেন। তারা দুজনেই নিজ এলাকায় চাকরি পাবার আশায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে তাদের পরীক্ষার স্থান ছিল।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031