সিরাজগঞ্জে র‌্যাব-১২এর অভিযানে ৩৫০ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশিকুল ইসলাম প্রতিনিধি:সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোল চত্বরের উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বৃহস্পতিবার ভোর ৫ টায় একটি চাউল ভর্তি পিকআপ সংকেত দিয়ে থামিয়ে তিনজন কে গ্রেফতার করা হয়,
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী পিক-আপের ভিতরে চাউলের বস্তার নিচে ২ টি কার্টুনে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম,পিপিএম।

গ্রেফতারকৃত আসামিরা দিনাজপুর জেলার চিরির বন্দর থানার বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ার ছেলে শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার মনোহর গঞ্জ থানার লক্ষনপুর গ্রামের রহিমের ছেলে নাইম ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চরদোয়াইল গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে স্বপন মোল্লা। গ্রেফতারকৃত আসামিদের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031