মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর র‍্যাব-৭’র হাতে আটক

ঢাকা খিলগাঁও থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন স্লটগোলা ক্রসিং এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম সুত্রে জানাযায়।গোপন সংবাদে জানতে পারে যে, ডিএমপি খিলগাঁও থানার মামলা নং-১১(৬)১১, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শাহদাত হোসেন চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল গতকাল ১২ মার্চ রাত আনুমানিক ০১:৩০ মিনিটে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ শাহদাত হোসেন (৩৮), পিতা-মৃত নুরুল আমিন, সাং-ধারাপুর, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031