আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আরিফুর রহমান সংবর্ধিত

এম. মীর হাসান প্রতিনিধি:

গতকাল ০৯ই মার্চ চট্টগ্রাম নগরীর হালিশহরে কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য আরিফুর রহমানের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড নাগরিক সমাজ।
গতকাল শনিবার বিকেল চারটায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ৪নং ইউনিট আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক ভূঁইয়া।অনুষ্ঠান সঞ্চালনায় করেছেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হানিফুল ইসলাম। আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আরিফুর রহমানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১০ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব মহিউদ্দীন বাচ্চু।প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দীন বাচ্চু বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এযাবৎ দলের প্রতি যেই সময় এবং শ্রম দিয়েছে আরিফুর রহমান, সেই হিসেবে দল তাঁকে মূল্যায়ন করেছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মোঃ আলমগীর। ড. সিরাজ উদ্দিন মোঃ আলমগীর বলেন, আরিফুর রহমান রাজনীতির পাশাপাশি একজন দক্ষ ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থায় দীর্ঘ আট বছর আমরা একসাথে কাজ করছি। তিনি আরো বলেন আরিফুর রহমানের সাথে ক্রীড়া সংস্থায় দীর্ঘ আট বছর একসাথে কাজ করে আমি আনন্দিত। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হিসেবে তিনি আরও সাফল্য অর্জন করবেন বলে মনে করি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031