আমঝুপি ইউপি চেয়ারম্যানের মরদেহে পুষ্প মাল্য অর্পণ

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর মরদেহে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মরহুম বোরহান উদ্দিন আহমেদ চূন্নুর মরদের শ্রদ্ধা নিবেদন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দলীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুম বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেখানে সদর উপজেলা আওয়ামী লীগ, মেহেরপুর জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমঝুপি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031