আব্দুল হাকিম, আব্দুল জলিল ও আব্দুস ছামাদসহ প্রায় অর্ধ শতাধিক কৃ ষক উপস্থিত ছিলেন

নওগাঁর মান্দায় বোরো মৌসুমের নির্বিঘ্নে ফসল উৎপাদনের জন্য সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময় করেছেন সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার বান্দাইপুর মৌজায় অবস্থিত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপের সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময় করেন। জানাগেছে, গত আমন মৌসুমে (২০২৩ সনে) বান্দাইপুর মৌজায় অবস্থিত গভীর নলকুপটি নষ্টের কারণে ফসল উৎপাদন বিঘ্নিত ঘটে। এমন অবস্থায় জনস্বার্থে ইউপি সদস্য আলমগীর হোসেন নিজ উদ্যোগে গভীর নলকুপটির মটর মেরামত বাবদ ৩০ হাজার টাকা খরচ করে কৃষকদের ফসল বাঁচিয়েছেন। এবারে চলতি বোরো মৌসুমে (২০২৪ সনে) নতুন করে ট্রান্সমিটার বাঁধায় ও মেরামত বাবদ ৯৯ হাজার ৫ শত ১৫ টাকা ব্যয় করেন তিনি। উপরোক্ত খরচের টাকা পরপর দুই বছর গভীর নলকূপটি পরিচালনা করার মধ্য দিয়ে কৃষকরা পরিশোধ করবেন বলে জানিয়েছেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কৃষক তাছির উদ্দীন মন্ডল, প্রভাষক আলতাব হোসেন, কৃষক সিদ্দিকুর রহমান, ইসমাইল হোসেন, তাছের উদ্দিন, খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, আব্দুল হাকিম, আব্দুল জলিল ও আব্দুস ছামাদসহ প্রায় অর্ধ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031