কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে শ্যামলী খানের মতবিনিময়

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে। নারীদের সাথে মতবিনিময় করেছেন শ্যামলী খান।

মঙ্গলবার কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের করিম উদ্দিন হাজী বাড়িতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন এবং সকলের দোয়া, ও সমর্থন চান।এসময় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শ্যামলী খান বলেন, আগামী ৬ষ্ঠ কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি জয়ী হবো। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ।আমি নির্বাচিত হলে নারী-পুরুষ সমতার ভিত্তিতে কাজ করবো।তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় লাভ করতে পারি।এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শামিমা বেগম, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. রিয়াজ, ওয়ার্ড যুব সংগঠনের নেতা মো. আনোয়ার হোসেন রাজ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নেত্রী জাকিয়া বেগমসহ মহিলা লীগের নেতৃবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031