কক্সবাজার টেকনাফের মেরিনড্রাইভ সড়কে বর যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়েমুচড়ে আ’হ’ত-৪

কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে মারাত্মকভাবে ৪ জন আ’হ’ত হয়েছেন।
রবিবার(৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড়ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।হায়েস মাইক্রোবাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীবাহী ৫টি মাইক্রোবাস কনের জন্য টেকনাফ যাচ্ছিলেন। তারা দুটো মাইক্রোবাস প্রতিযোগিতা করতে গিয়ে বড়ডেইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় কবলিত হয়ে দুমড়েমুচড়ে যায় মাইক্রো বাসটি। এতে চালকসহ ১৩ জন বরযাত্রী ছিল। তারা সবাই আহত হলেও চালক সাহাব উদ্দিন (৩৮) সহ ৪ জন মারাত্মকভাবে আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, বিষয়টি আপনার থেকে শুনলাম, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031